1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া রামপালে বৃদ্ধের যাতায়াতের পথ বন্ধ, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার। গ্রামীণ নারীদের উদ্যোক্তা গড়ে তুলতে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা বিতরণ জামালপুর সমিতি গাজীপুর নবগঠিত কমিটি ঘোষণা *সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন* বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স *আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!*

কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা, ১৪ জুন ২০২৬ :  খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ জুন ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ১৪ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৫ জন, লবণচরা থানা থেকে ৩ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ২ জন, দৌলতপুর থানা থেকে ১ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন, খানজাহান আলী থানা থেকে ১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ বলেছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com