1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। একজন মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা যায়। সেটির উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কর্থাবার্তা। তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেবের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় তিনি এফআরসিএস পাস করেছেন। তিনি বিশেষজ্ঞ ডাক্তার।

বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। তাহলে ডাক্তারদের কথা সঠিক না মির্জা ফখরুল ইসলামের কথা সঠিক? এটি খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, দয়া করে বেগম জিয়ার স্বাস্থ্যকে রাজনীতি পণ্য বানাবেন না।

কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, আমরা আগে দেখেছি বিএনপি কংগ্রেসম্যানের ভুয়া চিঠি প্রকাশ করেছে। আসলে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কংগ্রেসম্যানদের দুই-চারজন চিঠি দিতেই পারেন। সে বিষয়ে শুধু বাংলাদেশেই খবর হয়, পৃথিবীর অন্য কোনো দেশে খবর হয় না। আমাদের দেশের সাংবাদিকরা এগুলো ছাপান এবং এ বিষয়ে কথা বলেন।

তিনি আরো বলেন, গতকাল বিএনপি চট্টগ্রামে তারুণ্যের সভা-সমাবেশ করেছে। এই সমাবেশ করে তারা তরুণদের কী শিক্ষা দিতে চাচ্ছে, সেটিই হলো বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন। তারা সমাবেশে যাওয়ার সময় জামালখান এলাকায় আমাদের ইতিহাস-ঐতিহ্যের ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। এতেই বুঝা যায় তারা আমাদের ইতিহাস-ঐতিহ্য মানে না। তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়।

এ সময় বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com