1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

খুলনার ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

ফুলতলা উপজেলা প্রতিনিধি।৮ই এপ্রিল ২০২৬ বুধবার, খুলনা।

অভিযোগ রয়েছে,গত ৫ ই এপ্রিল রবিবার ফুলতলা এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সুজন তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গফুর মেমোরিয়াল হাসপাতালে গেলে আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক জানান, পেটের বাচ্চাটি দুই দিন আগেই মারা গেছে। যার প্রেক্ষিতে দ্রুত অপারেশন করে বাচ্চাটি বের না করলে মায়ের ক্ষতি হতে পারে বলেও জানানো হয়।
পরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর সিজার অপারেশন করা হয়। তবে অপারেশনের মাধ্যমে বাচ্চাটি বের করার পর এতে প্রাণের লক্ষণ ও নড়াচড়া দেখা যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা। কিছু সময় পর শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছে।

স্থানীয়দের দাবি, গফুর মেমোরিয়াল হাসপাতাল নিয়ে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে।“ এর আগে ফুলতলার বাসিন্দা তানভীর তার দুই মাসের নবজাতককে চিকিৎসার জন্য গফুর মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে ওইখানের কর্মকর্তার সঙ্গে তানভীরের সঙ্গে কথা কাটাকাটি পরে তার মোবাইল ভেঙে ফেলেন এবং ভয়-ভীতি ও হুমকি দেন। তানভীর কে ঘটনার পর তানভীর ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com