1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিহাতীতে মসজিদ–মন্দিরে একসাথে প্রার্থনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :  গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে হাজারো মানুষের অশ্রুসিক্ত দোয়া ও প্রার্থনা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর উদ্যোগে পুরো উপজেলার প্রতিটি ইউনিয়নে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে বিশেষ দোয়া–প্রার্থনা অনুষ্ঠিত হয়।

গোরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখা যায়—দোয়া মাহফিলে সাধারণ মানুষের ঢল নেমেছে। মসজিদ-মাদরাসায় হাত তুলেছেন হাজারো মুসল্লি; আর মন্দিরে ভক্তরা আরতির সঙ্গে চোখের পানি ফেলে করেছেন খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম সুবা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক বিপি রফিক, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা ইদ্রিস আলী, লেনিন, মোশারসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি এই জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। আল্লাহ তাঁর দ্রুত আরোগ্য দান করুন।”

এদিকে মন্দিরের প্রার্থনায়ও ভক্তদের কান্না দেখা গেছে। অংশগ্রহণকারীরা জানান, “মানুষ হিসেবে, দেশমাতা হিসেবে আমরা তাঁর সুস্থতা কামনা করি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এটাই সবার প্রার্থনা।”

প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত এসব দোয়া ও প্রার্থনায় সাধারণ মানুষ, নেতা-কর্মী, ধর্মীয় শিক্ষার্থী, মাদ্রাসা ও এতিমখানার শিশুরাও অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com