1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা :  রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গাজীপুরের শিমুলতলি এলাকায় রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল ইসলাম সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে। শুক্রবার (১১ জুলাই) গ্রেপ্তার রেজাউলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রেজাউল ইসলাম বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘ সময় ধরে তা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ জুলাই থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রেজাউল ইসলাম গত ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তিনি বিদ্যুৎ বিল সংগ্রহ করে গ্রাহকদের ভুয়া রশিদ ও সিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন সংযোগ দেওয়ার নামেও তিনি অর্থ আদায় করেছেন। কিন্তু এসব টাকা জমা হয়নি অফিসে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের কাছে বকেয়া বিলের নোটিশ পাঠানো হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। গ্রাহকরা তখন ক্ষোভে ফেটে পড়েন এবং মামলা দায়েরের প্রেক্ষিতে রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com