1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্যারিবিয়ানদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে মাত্র ১৬ রান তুলতেই টপঅর্ডারের তিনজন ব্যাটারকে হারায় ক্যারিবিয়ানরা। তবে আপাতত অধিনায়ক নিকোলাস পুরান ও কার্টির ব্যাটে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। ইতোমধ্যে এ দুজনের জুটি অর্ধশত রান স্পর্ষ করেছে।

আজ শনিবার (১৬ জুলাই) গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যান সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে টাইগাররা। আজ বাংলাদেশের লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা।

সেই লক্ষ্যকে সামনে রেখে দলে স্পিনার সংখ্যা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। সেদিকটায় এখন পর্যন্ত সফল বাংলাদেশ। দুই বছর পর একদিনের ম্যাচে সুযোগ পাওয়া স্পিনার তাইজুল ইসলাম ফেরার ম্যাচেই প্রথম বলে উইকেট পেয়েছেন।

দলের রান তখন মাত্র ৯। তাইজুলের বলে বোল্ড হন ক্যারিবীয় ওপেনার ব্রান্ডন কিং। ৯ বলে মাত্র ৮ রান করেন তিনি। আরেক ওপেনার সাই হোপকেও নুরুলের স্ট্যাম্পিংয়ে ফেরান তাইজুল। হোপ করেন দুই রান। বল খেলেছেন ১৫টি।

তৃতীয় ব্যাটার হিসেবে নামেন সামরাহ ব্রোকস। থিতু হওয়ার আগে তাকে ফেরান আজ খেলা একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। ৮ বল খরচায় ব্রোকস করেন ৪ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com