1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চাচাকে বিয়ের দাবিতে স্কুলছাত্রীর অনশন!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে বিয়ের দাবিতে চাচা বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী ভাতিজি।

শনিবার (৬ আগস্ট) রাতে ওই গ্রামে চাচার বাড়িতে গিয়ে অবস্থান নেন ভুক্তভোগী কিশোরী। এরপর থেকেই সেখানে অনশন করছেন তিনি।

অভিযুক্ত হাসান (২৪) রুহিয়া ইউনিয়নের কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী বলেন, প্রায় তিন বছর ধরে হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক। অনেকবার হাসানকে বিয়ে করার কথা বললেও বিয়ে করতে রাজি হয়নি। এ কারণে বিয়ের দাবিতে শনিবার (৬ আগস্ট) রাত থেকে এখানে অবস্থান করছি।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে অনেক ছোট। এখনো বিয়ের বয়স হয়নি। অভিযুক্ত হাসান আমার চাচাতো ভাই। আমার মেয়েকে বুঝিয়ে ওই বাড়ি থেকে আনতে গিয়েছিলাম। এ সময় সে আমার সঙ্গে আসেনি। এ কারণে সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে অভিযুক্ত হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, এ সংবাদটি শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com