1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ

চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :  নোয়াখালীর চাটখিল উপজেলায় ববিতা নামের এক নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, মাদক বিক্রির অর্থে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন এবং সরকারি জায়গায় গড়ে তোলা বস্তিতেও স্থাপন করেছেন এয়ারকন্ডিশন (এসি) ও সিসি ক্যামেরা।
স্থানীয়দের দাবি, প্রশাসনের গতিবিধি নজরদারির জন্যই এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে প্রশাসনের নাকের ডগায় থেকেই এই মাদক ব্যবসা অব্যাহত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এই মাদক সিন্ডিকেট। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।

চাটখিল থানা পুলিশ একাধিকবার ববিতাকে আটক করলেও তার পেছনের মদদদাতাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্র-যুবক ও সাধারণ মানুষগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com