1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক কাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবীতে চলমান কর্মবিরতি আজও পালিত হয়েছে। এরই মধ্যে আগামীকাল বুধবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকায় শ্রম অধিদপ্তরে চা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় বৈঠকে কোনো সমঝোতা হয়নি। তবে পূর্ণদিবস কর্মবিরতির সিদ্ধান্ত বহাল রেখেছে শ্রমিকরা।

চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল জানান, আজ মঙ্গলবার শ্রম অধিদপ্তরের মহা-পরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন সভায় উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) শৈলেন চাকমা।

এ বিষয়ে শ্রম অধিদপ্তরের মহা-পরিচালক খালেদ মামুন চৌধুরী জানান, তিনি মজুরি নিয়ে কথা বলতে আসেননি। এ বিষয় নিয়ে কথা বলবেন মজুরি কমিশন, মন্ত্রী, সচিব ও মালিক পক্ষ। আগামীকাল বুধবার ঢাকায় শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মালিকপক্ষের এবং ২৩ আগস্ট ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com