1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে কনফিডেন্স অনেকটাই বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, স্বাস্থ্যখাতের ৯০ শতাংশ অর্জন বর্তমান সরকারের আমলে হয়েছে । তিনি বলেন, আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে মানুষের কিছুটা কনফিডেন্সের অভাব রয়েছে। সেই কনফিডেন্স আমাদেরকেই উন্নত করতে হবে । তাহলে জনগণ বিদেশের পরিবর্তে দেশেই চিকিৎসা গ্রহণ করবে।

মানুষ তার সকল সম্পদ বিক্রি করে হলেও ভালো একজন ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করতে চায়। মানুষ তার নিজের এবং তার প্রিয়জনদের জীবনের ঝুঁকি নিতে চায় না। সে জন্য আমদের চিকিৎসা ক্ষেত্র নিয়ে মানুষের মধ্যে কনফিডেন্স বাড়াতে হবে। ইতোমধ্যে কনফিডেন্স অনেকটাই বেড়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশের ভবিষ্যৎ চিকিৎসা শিক্ষার কৌশল বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন দেশেই অনেক বাইপাস সার্জারি হচ্ছে, যা আগে কখনও হতো না। বাংলাদেশে এখন যথেষ্ট উন্নত চিকিৎসা হচ্ছে। আগামীতে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। চিকিৎসা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তার ৯০ শতাংশ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার অভাব রয়েছে। আমাদের আরও বেশি গবেষণা করা প্রয়োজন। গবেষণার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক গুরুত্ব এবং জোর দিয়েছেন। আমরাও গবেষণায় গুরুত্ব দিচ্ছি। গবেষণার মাধ্যমেই আমরা উন্নত চিকিৎসা ব্যবস্থা পেতে পারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com