1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চীন সফরের আগে ভারতে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, চীনের আগে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ মে) ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। এর আগে, সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে মন্ত্রণালয়ে আসেন ভারতের পররাষ্ট্র সচিব।

বেইজিং না দিল্লি কোথায় আগে সফর হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। চীনের আগে দিল্লিতে সফর হতে পারে।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর ভারতে সরকার গঠন হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ ঠিক হবে।

ভারতের ভিসা নিয়ে জটিলতার বিষয়ে তিনি বলেন, ভারতের ভিসা পেতে জটিলতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন। দ্রুতই জটিলতার অবসান হবে বলে আশা করছি।

তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে ভারত আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত। ট্যারিফ নির্ধারণের জন্য অপেক্ষা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com