1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চীন সফরে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে চীনের মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম তিনদিনের এক সফরে আজ বেইজিং পৌঁছেছেন। বেইজিং এ পৌঁছেই তিনি তাঁর কাউন্টার পার্ট চীনের হাউজিং অ্যান্ড আরবান-রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নি হং সহ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক করেন। বৈঠকে উভয় মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের ধরনে মিল থাকায় সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করে বিনিয়োগের উপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও চীনের এই দুই মন্ত্রণালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ফলে উভয় দেশই লাভবান হতে পারে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে পানি শোধনাগার প্রকল্পসহ ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী চীনের হাউজিং অ্যান্ড আরবান-রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নি হংকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। চীনের মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ ভ্রমন করার বিষয়ে সম্মতি প্রদান করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের রাস্ট্রদূত মোঃ জসিম উদ্দিন,কমার্শিয়াল কাউন্সিলর মোঃ মনসুর উদ্দীন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন।

চীনের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট এর ডাইরেক্টর জেনারেল হু জিয়ান, ডিপার্টমেন্ট অফ ভিলেজ এন্ড টাউনশিপ ডেভেলপমেন্টের ডাইরেক্টর জেনারেল নিয়ু জাংবিন, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং, এনার্জি, ইফিশিয়েন্সি এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল মিস জাং ইয়ান, চায়না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রধান ম্যানেজার ফাং ইয়ানশুয়ি, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং, ফিন্যান্স এন্ড ফরেন অ্যাফেয়ার্স এর ডিভিশন চিফ লি জি, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং, ফিন্যান্স এন্ড ফরেন অ্যাফেয়ার্স এর প্রজেক্ট অফিসার লিউ জু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com