1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইভিএম প্রকল্প দ্রুত পাস হওয়া উচিত বলে মনে করেন নির্বাচন কশিনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ রবিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এজন্য আইনি বাধ্যবাধকতা আছে। এরপর ভোটকেন্দ্রের কাজে হাত দেবো। সীমানা পুনর্নির্ধারণ হলে আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে। তবে চূড়ান্ত করতে হয়তো নভেম্বর পর্যন্ত লেগে যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, ইভিএমের নতুন প্রকল্প পরিকল্পনা কমিশনে আছে। আপাতত ইভিএম প্রকল্পে সরকার থেকে ১৩ জন জনবলের অনুমোদন দিয়েছে। এই ১৩ জন জনবল দিয়ে কিন্তু প্রকল্প চালানো যাবে না। এজন্য অর্থ বিভাগকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেছি। এখন যাই হোক ইভিএম প্রকল্প দ্রুত পাস হওয়া উচিত।

তিনি বলেন, যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হয় এবং তারপরে যদি আমাদের পক্ষেই অনুমোদন হয়, তাহলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার খুবই ডিফিকাল্ট হবে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) বলেছে এরপর হলে ইভিএম সাপ্লাই দেয়া কঠিন হয়ে যাবে। কেননা এলসি হবে, বিদেশ থেকে মালামাল আসবে। এসব নানা কর্মযজ্ঞ রয়েছে।

ইসি আনিছুর বলেন, নতুন দল নিবন্ধন প্রক্রিয়াও জুনের মধ্যে করে ফেলবো। কাজের সময়ের সঙ্গে হাঁটলে আর হবে না, দৌড়াতে হবে। আমরা প্রতিদিনই অনানুষ্ঠানিক আলোচনা করি। এছাড়া ভোটের প্রশিক্ষণ চলছে, চলবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com