1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

আবদুর রউফ, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে রহমত উল্লাহ নামে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক (ফেনী-ড-১১-০৯০৬) সহ একটি ভেকুর (স্ক্যাভেটর) এর ব্যাটারী জব্দ করা হয়।

রবিবার (০৫ জানুয়ারি) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী, ডেকরা ও লক্ষ্মীপুর এলকার ফসলি জমি থেকে অবৈধ উপায়ে মাটি কাটা ও বিভিন্ন ব্রিক্স ফিল্ডে সরবরাহের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ও থানার পৃথক দু’টি টিম। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানকালে ড্রাম ট্রাক ড্রাইভার ও হেলপার উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোহাম্মদ নবীর ছেলে মোশাররফ হোসেন ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মোঃ মুন্নাকে আটক করে তাদের কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সরকারি বিধি ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও অন্যত্র বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রাম ট্রাক জব্দ করা সহ এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com