1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ছিনতাইয়ের টাকার চাপ, শেষবার স্ত্রীকে বার্তা দিয়ে আত্মহত্যা বিকাশকর্মীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দেবীদ্বারে ছিনতাই হওয়া প্রতিষ্ঠানের টাকা পরিশোধের মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিকাশকর্মী মো. ফয়সাল মিয়া (২৫)-এর বিরুদ্ধে। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো তার শেষ বার্তা ছিল—“তোমার সঙ্গে আর কোনো দিন কথা হবে না আয়শা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো।”
বুধবার (২৭ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফয়সাল উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের সাবেক সেনা সদস্য নাছির উদ্দিন বাচ্চু মিয়ার ছেলে। তিনি মুরাদনগরের কোম্পানীগঞ্জ এম এস নিজাম উদ্দিন আহমেদ বিকাশ ডিস্ট্রিবিউশন এজেন্সিতে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ মে সকালে বিকাশের প্রায় ৮ লাখ টাকা নিয়ে ট্রানজেকশনের উদ্দেশ্যে বের হন ফয়সাল। দুপুরে মুরাদনগরের ডালপা এলাকায় একদল ছিনতাইকারীর কবলে পড়ে তিনি গুরুতর আহত হন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০টি সেলাই দিতে হয়।
ঘটনার পর বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ করেন ফয়সাল। পরিবারের দাবি, এরপর থেকেই ছিনতাই হওয়া টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি কয়েক লাখ টাকার ঋণ ও কোরবানির পশু কিনতে না পারার হতাশায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে কেরি ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফয়সাল। পরে তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সিট না পেয়ে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
নিহতের স্ত্রী আয়শা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সে বারবার বলত, ‘আমি কাদের জন্য এত দিন কাজ করলাম? এই টাকা নাকি আমাকে পরিশোধ করতে হবে।’ শেষবার আমাকে মেসেজ দিয়ে বলে, ‘তোমার সঙ্গে আর কোনো দিন কথা হবে না আয়শা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো।’ এখন তিন মাসের সন্তানকে নিয়ে আমি কিভাবে বাঁচব?”
নিহতের বাবা নাছির উদ্দিন বাচ্চু মিয়া বলেন, “ডিউটির সময় ছিনতাইকারীর কবলে পড়ে আমার ছেলে। এরপর থেকে তাকে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই মানসিক চাপেই সে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিকাশ ডিস্ট্রিবিউশন কম্পানির ম্যানেজার রিপন মিয়া। তিনি বলেন, “আমরা তাকে কোনো ধরনের চাপ দিইনি। বরং ছিনতাইয়ের ঘটনার পর চিকিৎসার ব্যবস্থাও করেছি। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com