1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে চলছে সরকার। সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তাই সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শনিবার দক্ষিণ বনশ্রী জামে মসজিদ ৪ এ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সরকার তাই পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চাল, পোলাও, ডাল, আলু, তেল, পিয়াজ, সেমাই, চিনি, দুধ, শাড়ি ও লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। শুধু ঈদের সময়ই নয়, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থাকবে।

পরিবেশমন্ত্রী এরপর ত্রিমোহিনী স্কুল রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার পিস শাড়ী-লুঙ্গী ও ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী, বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে ৪ নং ওয়ার্ডের জনগণের মাঝে ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী ও খিলগাঁও মডেল কলেজে ১ নং ওয়ার্ডের জনগণের মাঝে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com