1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জনগণের সরকার প্রতিষ্ঠায় এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে । তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে না সরকার। কারণ এ সরকার নির্বাচিত সরকার নয়। আর এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এই সরকার আবার ক্ষমতায় আসলে নারীসহ কারো নিরাপত্তা থাকবে না। তাই ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নারী সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনার সরকারকে পদত্যাগে ব্যধ্য করে ঘরে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com