1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে: চুন্নু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রোববার দুপুরে নির্বাচন ভবনে তিনি মন্তব্য করেন।

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির ইতিহাস হলো, নির্বাচন বর্জন নয়। কারণ নির্বাচন ছাড়া সংসদীয় রাজনীতিতে ক্ষমতা অদল-বদলের আর কোনো সুযোগ নেই। বাংলাদেশে যদি নির্বাচন না হয় এবং আমার ধারণা, আমরা নির্বাচনে না গেলে, যদি নির্বাচন না হতো বা সম্ভাবনা তাই ছিল; তাহলে এখানে একটা অগণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার একটা সুযোগ ছিল। আমি তো মনে করি, আমরা দেশের মানুষের জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক কাজটি করেছি।

আপনারা ভোটে এসে গণতন্ত্র, সরকারকে বাঁচিয়েছেন নাকি নিজেদের অস্তিত্ব টিকিয়েছেন জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের জাপা মহাসচিব বলেন, আমরা মনে করি, গণতন্ত্রকে বাঁচিয়েছি। আশা করি, এ দেশের জনগণের যে আশা, সংসদে কথা বলে সরকারের ত্রুটিগুলো ধরিয়ে দেয়া, সরকারের দুঃশাসন, দুর্নীতি সম্পর্কে উচ্চ কণ্ঠে কথা বলা; গত সংসদে বলেছি, এই সংসদেও নিশ্চয়ই বলবো। জাতি আমাদের ওপর ভরসা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com