1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জুনেই পদ্মা সেতুর উদ্বোধন : কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার (৫ মে) নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ঘোষণা দিয়েও আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। নুতন করে আর কি আন্দোলন করবে। বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে।

তিনি বলেন, আমি অসুস্থ থাকায় দীর্ঘ সময় এলাকায় আসতে পারিনি। দীর্ঘদিন মা-বাবার কবর জিয়ারত করতে পারিনি। কবর জিয়ারত শেষে এলাকার জনগণকে কাছে পেয়ে আমি অভিভূত।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালীন সময়ে এলাকার জন্য যাহা কিছু করার দরকার সবই করেছি। এলাকার সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্যসামগ্রী, ত্রাণসামগ্রী দিয়েছি।

তিনি বলেন, যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে। নিজের বাড়িতে এসেছি, নিজের খাবার খেয়েছি, নামাজ পড়েছি। আমার আজকে অনেক ভালো লেগেছে। যা ভাষায় প্রকাশ করা যাবে না।

এর আগে বৃহষ্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে আসেন এবং মা ও বাবার কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। জিয়ারত শেষে এলাকার সাধারণ মানুষ, নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা ডাক বাংলায় কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com