1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জেএসডি নির্বাচনে অংশগ্রহণ করবে না: আ স ম রব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান গণআন্দোলনের লক্ষ্য অর্জন ব্যতিরেকে কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। এছাড়া রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ বিশেষ দ্বাদশ সংসদের পাতানো নির্বাচন থেকে দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে। রাষ্ট্র এবং জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনোক্রমেই গ্রহণীয় হতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ এবং কারাদণ্ড প্রদান আজকের বিশ্বে বিরল ঘটনা। বল প্রয়োগ করে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে কেবলমাত্র ইচ্ছা পূরণের নির্বাচনের মাধ্যমে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখা সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যারা জড়িত হবেন, ভবিষ্যতে তাদেরকেও দায় দায়িত্ব নিতে হবে।

এই নির্বাচনী তফসিল বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহূর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com