1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত আয়ারল্যান্ডের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। অনেকটা প্রত্যাশিতভাবেই ক্রিকেটের ছোট সংস্করণের এই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করলো আইরিশরা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এডিনবার্গে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে জার্মানির বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়।

জার্মানির সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাছাইপর্বে শীর্ষে অবস্থান করছে আইরিশরা। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট নয়। আগামী শুক্রবার স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে আয়ারল্যান্ড।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, এটা সত্য, আজকে মাঠ থেকেই আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা খুশি যে, আগামী বছরের বিশ্বকাপ খেলার প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা স্কটল্যান্ডে এসেছি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আর যেভাবে আমরা খেলতে চেয়েছি, আমার মনে হয় আমরা সেটা মাঠে প্রয়োগ করতে পেরেছি।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০ দলের এই আসরে আগেই ১২টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। যার মধ্যে আছে দুই স্বাগতিক দল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আটটি দল এবং র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা পায় বাংলাদেশ ও আফগানিস্তান।

বাকি আটটি দল চূড়ান্ত হবে পাঁচটি আঞ্চলিক বাছাই থেকে। যেখানে ইউরোপের জন্য বরাদ্দ দুটি জায়গা। ২৮ দল নিয়ে শুরু হওয়া ইউরোপীয় বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলছে ৭টি দল। একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হওয়ার এই পর্বে প্রথম চার ম্যাচ জিতে আট পয়েন্ট তুলে নিয়েছিল আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com