1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

টি-টোয়েন্টি সিরিজ জিতলে বাংলাদেশ র‌্যাংকিংয়ে ৮, হারলে ১০!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট ঃ  ক্রিকেটের শর্টার ফরম্যাট টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সাথে ৭ বারের দেখায় টাইগারদের জয় মোটে দুইটি। একটি ম্যাচ পরিত্যক্ত। তার মানে আফগানরা জিতেছে দ্বিগুন, চার ম্যাচে।

ঠিক এই সমীকরণের সামনে দাঁড়িয়েই প্রশ্ন, তামিমের দল ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দল আফগানদের ঘায়েল করতে পারবে তো?

প্রশ্নটা মাথায় রেখেই আগামী কাল বৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুরে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এই সিরিজ জিততে পারলে টাইগাররা আফগানদের টপকে যাবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে।

বর্তমানে বাংলাদেশের র‍্যাংকিংয়ের ৯ম স্থানে, রেটিং ২৩১। এক ধাপ এগিয়ে থাকা আফগানদের রেটিং ২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে আসবে। আফগানদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com