1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ট্রাফিক পুলিশকে টাকা ছুঁড়ে মারলেন চীনা নাগরিক, ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীনে রাওয়া ক্লাবের সামনে ট্রাফিক পুলিশকে চীনের এক নাগরিক টাকা ছুড়ে মারেন। এ সময় ওই চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)’।

এই ঘটনার ভিডিও মঙ্গলবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও প্রকৃত ঘটনা জানতে ইতোমধ্যে খোঁজ খবর নিচ্ছে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই চীনা নাগরিকের গাড়ি রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য আটকিয়ে কাগজ চেক করছিলেন। এতে নির্দিষ্ট গন্তব্যে যেতে দেরি হতে থাকায় কোনো একটি পোশাক কারখানায় চাকরি করা ওই চীনা নাগরিক ট্রাফিক পুলিশের দিকে টাকা ছুঁড়ে মারেন।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজ চেক করছিলেন। কাগজ চেক করার সময় চালকের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। এদিকে কাগজ চেক করতে সময় লাগছিল বলে গাড়িতে থাকা ওই চীনা নাগরিক বিরক্ত হয়ে এ ঘটনা ঘটায়। সে হয়তো ভেবেছে টাকার জন্য তার গাড়ি থামিয়েছিল পুলিশ।

তিনি বলেন, পুলিশ টাকার জন্য গাড়ি থামিয়েছিল এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্পূর্ণ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ঠিক কি ঘটেছিল। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com