1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ডা. জোবাইদা রহমান: পরিচয়ের বাইরে এক অনন্য নারী চিকিৎসক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ডা. জোবাইদা রহমান—নামটি অনেকের কাছে পরিচিত রাজনৈতিক পরিচয়ের কারণে হলেও, বাস্তবে তিনি নিজ যোগ্যতা, মেধা ও অর্জনে একজন আন্তর্জাতিক মানের খ্যাতিমান চিকিৎসক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হলেও, তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সফল চিকিৎসাবিদ ও মেধাবী সরকারি কর্মকর্তা।

তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন রেকর্ড নম্বর ও স্বর্ণপদকসহ। এর আগে ১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে প্রজাতন্ত্রের চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন—যা দেশের চিকিৎসা ইতিহাসে এক বিরল কৃতিত্ব।

ডা. জোবাইদা রহমান জন্মগ্রহণ করেন সিলেটের এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী জমিদার পরিবারে। তার পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী। আর তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু একজন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সমাজসেবিকা, যিনি দেশের ৬৮ হাজার গ্রামে লাখো দরিদ্র শিক্ষার্থীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার শ্বশুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শাশুড়ি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পারিবারিকভাবে তিনি এমন এক বংশের উত্তরসূরি, যেখানে রয়েছেন খ্যাতিমান ব্যারিস্টার, চিকিৎসক, মন্ত্রী ও সামরিক নেতৃত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস।

ডা. জোবাইদা রহমান প্রমাণ করেছেন—তিনি কেবল একটি রাজনৈতিক পরিবারের সদস্য নন, বরং নিজ যোগ্যতায় গড়ে ওঠা একজন আত্মমর্যাদাশীল, মেধাবী ও সফল বাংলাদেশি নারী। তার জীবন ও অর্জন নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com