1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ডিআরইউ নির্বাচন ২০২৬: সভাপতি আকন ও সম্পাদক সোহেল পুনর্নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পুনরায় নির্বাচিত হয়েছেন। আগের কমিটিতেও তারা একই পদে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর–রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

নির্বাচনে বিজয়ীদের তালিকা

সভাপতি:

আবু সালেহ আকন

সাধারণ সম্পাদক:

মাইনুল হাসান সোহেল

সহ-সভাপতি:

মেহদী আজাদ মাসুম

যুগ্ম সম্পাদক:

মো. জাফর ইকবাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

অর্থ সম্পাদক:

নিয়াজ মাহমুদ সোহেল

সাংগঠনিক সম্পাদক:

এম এম জসিম

দপ্তর সম্পাদক:

মো. রাশিম (রাশিম মোল্লা) — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

নারী বিষয়ক সম্পাদক:

জান্নাতুল ফেরদৌস পান্না

প্রচার ও প্রকাশনা সম্পাদক:

মিজান চৌধুরী — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক:

মাহমুদ সোহেল

ক্রীড়া সম্পাদক:

ওমর ফারুক রুবেল

সাংস্কৃতিক সম্পাদক:

মো. মনোয়ার হোসেন — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

আপ্যায়ন সম্পাদক:

আমিনুল হক ভূইয়া

কল্যাণ সম্পাদক:

রফিক মৃধা — বিনা প্রতিদ্বন্দ্বিতায়

কার্যনির্বাহী সদস্য (৭টি পদ)

নির্বাচিত হয়েছেন—

মো. আকতার হোসেন

আলী আজম

মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান)

আল-আমিন আজাদ

মোহাম্মদ নঈমুদ্দীন

সুমন চৌধুরী

এছাড়া দুই প্রার্থী—মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম—একই ভোট পাওয়ায় বিষয়টি নতুন কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ডিআরইউতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করে। নির্বাচিতরা আগামী এক বছরের জন্য সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com