1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে উত্তরার আজমপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন এ কর্মসূচিতে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং অতিক্রম করে জমজম টাওয়ার হয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর বড় মসজিদের গিয়ে শেষ হয়।

মিছিলে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার শোডাউন দেখা যায়, যা উত্তরায় বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনের নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আফাজ উদ্দিন। তিনি বলেন, “বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামীদিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।”

বিক্ষোভ মিছিলের পরে সমাপনী বক্তব্যে আফাজ উদ্দিন বলেন,“বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত।”

তিনি আরও বলেন,
“সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।”

বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com