1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তিন বিভাগে ভারী বর্ষণ আরও দুদিন, ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঈদের পরদিন থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের তিন বিভাগ; দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দি হয়ে পড়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নেত্রকোণাসহ বেশ কয়েকটি জেলার লাখো মানুষ। এ অবস্থায় জেলাগুলোর বাসিন্দাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বার্তা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার (২০ জুন) থেকে আরও দুই দিন ভারী এই বৃষ্টি অব্যাহত থাকবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।

তিনি জানান, জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। এই তিন বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুইদিন। গত ২৪ ঘণ্টায় তেতুলিয়ায় ১৫৩ মিমি এবং সিলেটে ১১০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

অবশ্য মৌসুমি বায়ুর প্রভাব তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না ঢাকা ও দেশের মধ্যাঞ্চলে। দিনের পর রাতেও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভ্যাপসা গরম। তবে সহসাই এ অবস্থা থেকে মুক্তি মিলতে পারে এ অঞ্চলের মানুষের।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছেন, কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলের পর বা শুক্রবার ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com