1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। শত বিপদের মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। আজ তিনি শুধু বিএনপির নন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের একজন অভিভাবক।”

শুক্রবার (আজ) কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন,
“আজ সেই আপোসহীন নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জন্য আজ শুধু বাংলাদেশ নয়, দেশে-বিদেশে লাখো মানুষ দোয়া করছেন। আল্লাহ যেন দ্রুত তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই দোয়াই আজ দেশবাসীর প্রার্থনা।”

তিনি এ সময় নিজের পিতা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর জন্যও দোয়া কামনা করে বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আমার বাবা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দাউদকান্দি-মেঘনার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারেন—এ জন্য সকলের দোয়া চাই।”

দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ. কে. সামসুল হক,

উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিব ভূঁইয়া,

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার,

বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি ও সমাজসেবক আরমান চৌধুরী রবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। মসজিদের খতিবের পরিচালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অনন্য প্রতীক।”
তাঁরা সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com