1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি উপজেলা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার প্রধান। শনিবার (২১ মার্চ) নৈয়াইর বালুর মাঠে মার্জিয়া ট্রেডার্স ব্যবসায়িক এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ শেষে বিটেশ্বর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে তিনি এক প্রীতিমিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।

সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

দুপুরে অংশগ্রহণকারীদের জন্য গরুর মাংসসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়, যেখানে প্রায় এক হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
এছাড়াও এবারের ঈদ উপলক্ষে মুক্তার প্রধান এলাকার প্রায় ১৫০ জন গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীকে একই রঙের পাঞ্জাবি উপহার দেন। পাশাপাশি নিম্ন আয়ের প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে মুক্তার প্রধান বলেন, “এ ধরনের আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি খুব আনন্দিত। নিজের হাতে রান্না করে এলাকার ভাই-বোন ও বন্ধুদের খাওয়াতে পেরে এক ধরনের তৃপ্তি অনুভব করছি। আমি চাই এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে।”

তিনি আরও বলেন, “ধন-সম্পদ থাকলেই হয় না, মানুষের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থাকা জরুরি। আমি চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এবং অসহায় মানুষের পাশে দাঁড়াক।”
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com