1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দাউদকান্দিতে প্রবাসীর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর এলাকায় এক আমেরিকাপ্রবাসীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন খলিল সরকার (৫০) দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী হারুন খলিল সরকার জানান, তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। দেশে আসা–যাওয়ার ফাঁকে তিনি কুমিল্লার দাউদকান্দি থানাধীন পেন্নাই মৌজার সরকারপুর এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত পুকুর ও পুকুরপাড়ের সম্পত্তি দেখভাল করে থাকেন। ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে বিরোধ চলে আসছিল।

গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে এএম পারভেজ ওরফে মফিজ মিয়া, তার স্ত্রী আসমা আক্তার, আবুল কালাম ওরফে কালা মিয়া, দিলু মিয়া, লিলু মিয়া, সোহেল, নাজমুল ও মোঃ কবির হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রসহ নিয়ে তারা হারুন খলিল সরকারের পৈতৃক সম্পত্তির সীমানা প্রাচীর ও গেট ভেঙে ফেলে এবং জমিতে থাকা গাছপালা কেটে নতুন করে চারা রোপণ করে দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ও স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মারধর ও খুনের হুমকি দেয় এবং জমি দখলে বাধা দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে বলা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com