1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দুঃশাসনের অবসান ঘটাতে এই কর্মসূচি চলবে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎখাতের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি করেছে ঢাকা জেলা বিএনপি। এই কর্মসূচি চলাকালে ওয়াপদা ভবনে গিয়ে জেলার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে ঢাকা জেলা বিএনপি।

অবস্থান কর্মসূচিতে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে একটি মার্কেটের সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে মতিঝিলের বিদ্যুৎ ভবনের দিকে রওনা দেয় জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি মতিঝিলে আসামাত্র পুলিশ বাধা দেয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মূল সড়কের ওপরে অবস্থান নেয় বিএনপি।

এই কর্মসূচিতে আরো অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন, যুবদলের রেজাউল কবির পল, ইয়াছিন ফেরদৌস মুরাদসহ সহস্রাধিক নেতাকর্মী।

অবস্থান কর্মসূচিতে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন বিদেশী চাপের কাছে তিনি মাথা নত করবেন না।’ আপনি তো প্রধানমন্ত্রী জনগণের কাছেই মাথানত করেন না। কই সীমান্তে যখন আমাদের লোকজনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখন তো আপনার মাথা উঁচু করতে দেখি না।
এই সরকারের পতন অনিবার্য উল্লেখ করে রিজভী বলেন, একজন এমপি বলেছিলেন, বিদ্যুৎ নাকি ফেরি করে বিক্রি হবে, কেনারও লোক পাওয়া যাবে না। এখন তো দেখছি অধিকাংশ পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে।

এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফেরি করে বিক্রি করে বলে মন্তব্য করেন রিজভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com