1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দুর্ণীতিগ্রস্থ পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : বিগত আওয়ামী দুঃশাসন আমলে অত্যাচারী ও দুর্নীতিবাজ ওএসডি অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং ভূমি দখল কাজে সহায়তাকারি পিরোজপুর সদর থানার সাবেক ওসি আবির মোহাম্মদের বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগন ।
বৃহস্পতিবার দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুর রহিম, ইফতেখার আহম্মেদ রনি, মোঃ হাফিজ উদ্দিন, রুস্তুম আলী, ইসমাইল হোসেন ও রফিকুল ইসলাম। এসময় ভুক্তভোগীরা বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের নিকট আত্মীয় হওয়ায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যরা পিরোজপুরে ভূমি দখল, সরকারি সম্পত্তি দখল, জনগনকে জিম্মি করে অর্থ আদায় সহ বিভিন্ন কাজে লিপ্ত ছিলো। বিগত আওয়ামী আমলে সকল নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহন করে অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন ।
এসময় তারা বলেন, ওএসডি হওয়া ডিআইজি মারুফ হোসেন পিরোজপুরের বাসিন্দা হওয়ায় তার নির্দেশে সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন সাধারন মানুষকে ভয়-ভিতী প্রদর্শনসহ বিভিন্ন মামলায় গ্রেফতারের আতঙ্ক দেখিয়ে ভুক্তভোগীদের যায়গা-জমি অন্যের দখলে নিতে বাধ্য করতেন। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এসব দোসরদের বিচার দাবি করছি। পরে মানববন্ধন থেকে ভ ূক্তভোগীরা শ্লোগান দিতে দিতে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com