1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি—তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : দেশবাসীর সম্মিলিত ভালোবাসা, দোয়া ও সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার সবচেয়ে বড় উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা উদ্বেগ প্রকাশ করে খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের সীমাহীন দোয়া ও ভালোবাসা জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে।

তারেক রহমান বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। কঠিন এই সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা রইল।”


হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থা

৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস শেষে বাসায় ফেরার পর তাঁর শ্বাসকষ্ট হঠাৎ তীব্র আকার ধারণ করে।

এরপর ২৩ নভেম্বর জরুরিভিত্তিতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার সঙ্গে পূর্বের জটিলতাগুলোও সক্রিয়।

গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়। পরে রোববার ভোরে পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে।


চিকিৎসক ও পরিবারের উদ্বেগ অব্যাহত

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক জটিলতা বহুমাত্রিক হওয়ায় চিকিৎসা পরিস্থিতি এখনো সংকটাপন্ন (Critical)। তবে প্রয়োজনীয় সব চিকিৎসাই দেয়া হচ্ছে এবং অবস্থা উন্নতির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

তারেক রহমানের ফেসবুক পোস্টের ভাষায় বলা হয়েছে— দেশ-বিদেশের দোয়া, সমর্থন ও শুভকামনাই এখন জিয়া পরিবারের মূল মনোব

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com