1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে: অলি আহমদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার সকালে দেশবাসীকে রোববার ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচাকেনার নির্বাচন, ভাগবাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ দেশের সর্বস্তরের জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান ও মুনাফিকেরা কাফেরদের থেকেও অধম। কোন অবস্থাতেই জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

কর্নেল অলি বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার।

আশাকরি আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেইমানদের দলে নিজেকে অন্তভূর্ক্ত করবো না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com