1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দেড় বছর পর শুটিংয়ে ফিরলেন ঈশিতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গেল বছরের জানুয়ারিতে সর্বশেষ শুটিংয়ে অংশ নিয়েছিলেন দেশের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। সেসময় একই সাথে কাজ করেছিলেন ‘ইতি, মা’ ও ‘কেনো’ নাটকে। এরপর করোনার প্রকোপে গৃহবন্দি হয়েছিলেন, আর নতুন কোনো কাজে অংশ নেননি তিনি। দেড় বছর পর আবারো ক্যামেরার সামনে দাড়ালেন ঈশিতা। গতকাল শেষ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। নাম ‘নট আউট’; এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

রুমানা রশীদ ঈশিতা বলেন, অনেকদিন পর কাজ করলাম, প্রায় দেড় বছর তো হবেই। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে কাজ করেছিলাম। এখন দেশের পরিস্থিতিতে কাজ করতে খুবই ভয় পাই আমি। তারপরও ভয়ে ভয়ে কাজটা করেছি। এটা খুবই সুন্দর একটা পারিবারিক গল্পের কাজ। আমার খুবই ভালো লেগেছে।

তিনি আরও বলেন, আরিয়ানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সে খুবই জনপ্রিয় একজন নির্মাতা। খুব ধরে ধরে কাজ করে সে। খুবই সুন্দর ও গোছানো কাজ তার। আমার অনেক ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে পেরে। তার টিমের সবার এফোর্ট এবং আন্তরিকতায় আমি মুগ্ধ।

মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘নট আউট’ হচ্ছে একদম পারিবারিক গল্পের একটা কাজ। ঈশিতা আপুর সঙ্গে এবারই প্রথম কাজ হলো আমার। উনি অনেক বেশি সাপোর্টিভ ও আন্তরিক। উনার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে খুব। আর কাজটা নিয়ে যদি বলি, দর্শকরা পছন্দ করবেন।

ঈশিতা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাশার প্রমুখ। আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com