1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দ্বাদশ সংসদ নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে: ইসি হাবিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান। বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। প্রয়োজনে চাকরিচ্যুত করার জন্য যা যা দরকার তাই করা হবে।

তিনি বলেন, বর্তমানে ছবি যুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন বলতে না পারেন, আমার ভোট আগেই দেওয়া হয়েছে।

এসময় ইসি হাবিব তরুণদের অবশ্যই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের মধ্যে দেশ প্রেম অনেক বেশি। তারা দেশকে ভালোবাসেন, যোগ্য প্রার্থী চায়, ভবিষ্যতকে যদি চায়, তাহলে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কুতুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ শহিদুল্লাহ্, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানসহ পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com