1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দ্রুতগতির প্রাইভেটকার উল্টে খাদে, নিহত ৩ যুবক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দিনাজপুরের সদর উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দু’জন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিলেশ্বর বসাকের ছেলে বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে এআর ইমন (২৩) ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌরভ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দিনাজপুর শহরের দিকে দ্রুতগতিতে ফিরছিল প্রাইভেটকারটি। সাতমাইল বাঁক এলাকায় পৌঁছালে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর হওয়ায় শাহরিয়ার শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরে রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুরুতর আহত তামজিদ ও প্রিয়কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশগুলো ময়নাতদন্ত না করেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি রাতেই দশমাইল হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com