1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নির্বাচনের পরেই জাতীয় সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :নিরপেক্ষ নির্বাচনের পরেই সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল।

গত একমাস ধরে বিএনপি যে কর্মসূচি পালন করেছেন তাতে সরকারের দিক থেক কোনো পরিবর্তন দেখছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের দিক থেকে কোন পরিবর্তন নেই। উনাদের চামড়া গন্ডারের মত। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

মির্জা ফখরুল বলেন, আগামী ২ এপ্রিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে । দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এটা উনারা নিয়মিত বলেন। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সহনীয় নয়।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপি উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com