1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নির্বাচনে যাবে না গণফোরাম ও বিপিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এলিফ্যান্ট রোডে নিজ কার্যালয়ে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় দল দুটির নেতা বলেন, জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র মোতাবেক পুতুল নির্বাচন কমিশন তথাকথিত তফসিল ঘোষণা করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও জনগণের অধিকার ছিনতাইয়ের নীলনকশা তৈরি করেছে এই ফ্যাসিবাদী সরকার।

তারা আরও বলেন, এই নিপীড়ক সরকারের অধীনে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নই আসেনা। জোরজবরদস্তির কোনো নির্বাচনে এ দেশের জনগণ অংশগ্রহণ করবে না। যেসব দল বা জোট জনবিরোধী এই নির্বাচনে অংশ নেবে তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে।

এ সময় জনগণের দাবি বাস্তবায়নে অবৈধ তফসিল বাতিল, সংসদ বিলুপ্তীকরণ এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে গণ-আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান গণফোরাম ও বিপিপি’র নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com