1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পঞ্চগড়ের বোদা উপজেলার মহালয়া অনুষ্ঠানে সাংবাদিকদের অপমান: ম্যাজিস্ট্রেটের সন্ত্রাসী মন্তব্যে ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ স্টাফ রিপোর্টার : রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে মহালয়ার সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উদ্দেশ্যে পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান অভিযোগপূর্ণভাবে বলেছেন, “আপনারা তো সন্ত্রাসী।”
ঘটনার সময় নদীতে তিন থেকে চারটি নৌকা চলাচল করছিল এবং নৌকায় মোটরসাইকেলও পারাপার হচ্ছিল। কিন্তু সাংবাদিকরা নিউজের কাজে নৌকায় উঠতে চাইলে ম্যাজিস্ট্রেট বাধা দেন। সাংবাদিকরা প্রশ্ন তোলেন, “যখন অন্যরা মোটরসাইকেল পার হচ্ছে, আমরা কেন নিউজের কাজে যেতে পারব না?” এতে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনি আল জাজিরা, বিবিসি বাংলা আর আন্তর্জাতিক সাংবাদিক হন—যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না।” পরে আরও অশালীনভাবে সাংবাদিকদের বলেন, “আপনারা সন্ত্রাসী।”
সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের এভাবে অপমান করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “মহালয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে ম্যাজিস্ট্রেট আমাদের নৌকা এবং মোটরসাইকেল নিয়ে যেতে বাঁধা প্রদান করেন। কিন্তু অন্যান্য ব্যক্তিদের যেতে দেখা যায়। ইউএনও নিজেও নৌকায় মোটরসাইকেল নিয়ে ঘাট পারাপার হচ্ছিলেন। তাহলে সাংবাদিকদের কেন বাধা?”
বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক মোশারফ হোসেন বলেন, “ম্যাজিস্ট্রেট আমাদের সাংবাদিক পরিচয় শুনে রেগে গিয়ে বলেন, ‘আপনি আল জাজিরা সাংবাদিক হন, আপনি যেই সাংবাদিক হন, যেতে পারবেন না।’ এর পরে তিনি আমাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তো সন্ত্রাসী।’ এটি একাধিক সাংবাদিককে সামনে অশালীনভাবে বলা হয়েছে, যা অগ্রহণযোগ্য।”
ঘটনার সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দুঃখ প্রকাশ করেন।
জেলা প্রশাসক সাবেত আলী জানিয়েছেন, এই ম্যাজিস্ট্রেটকে আউলিয়ার ঘাটের সার্বিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com