1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আইআরএফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আইআরএফের সভাপতি রাইজিংবিডি ডটকমের প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মাহামুদুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহরিয়ার হাসান, অর্থ সম্পাদক দৈনিক আলোর জগতের জ্যেষ্ঠ প্রতিবেদক রায়হান রেজা চৌধুরী, প্রচার সম্পাদক ডিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন।

এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পান আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক। ২০০৯-২০১৩ সময়কালে তিনি পরিবেশ ও বন মন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসেবে তার নিয়োগের পূর্বে ড. হাছান মাহমুদ একই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেু সংসদ সদস্য হওয়ার পর ৭ জানুয়ারি ২০১৯ থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com