1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পরিবার নিয়ে দেশ ছাড়ছেন আফগান প্রেসিডেন্ট?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে এই সংবাদ প্রকাশ করেছে সিএনএননিউজ১৮।

যদিও শনিবার টেলিভিশনে আফগান প্রেসিডেন্ট ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।

রেকর্ডেড ওই ভিডিওতে আশরাফ গনি বলেন, তালেবানের দখলে দেশ আজ ব্যাপক হুমকির সম্মুখীন। তবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

ভারতের চ্যানেল সিএনএন১৮ বলছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি চাচ্ছেন। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে পদত্যাগ করে দেশত্যাগ করতে পারেন তিনি।

সূত্র জানিয়েছে, টেলিভিশনের জন্য যখন আশরাফ গনির বক্তব্য রেকর্ড করা হচ্ছিল, তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। কিন্তু তখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। তবে শিগগিরই পদত্যাগ করে পরিবারসহ তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন।

গত তিন দিন আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর পরিবার নিয়ে দেশ ত্যাগ করেন আফগান এই মন্ত্রী। তবে আফগানিস্তানের সাবেক এই অর্থমন্ত্রী কোন দেশে গেছেন সেটা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com