1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের বৈঠক শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে ব্রুনাইয়ের সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন তারা।

একান্ত আলোচনার পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সুলতান বলকিয়াহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিপাক্ষিক বৈঠকের পর করবী হলে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। বাংলাদেশে এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে তাকে গার্ড অব অনার এবং লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

সফরের প্রথম দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন সুলতান হাসানাল বলকিয়াহ। বঙ্গভবনে রাষ্ট্রপতির নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

বিশ্বের দীর্ঘতম রাজত্বকারীদের একজন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। ১৯৬৮ সালের আগস্ট মাসে তার বাবা হাজি ওমর আলী সাইফুদ্দিনের পদত্যাগের পর থেকে তিনি ব্রুনাইয়ের সুলতান।

২০১৯ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই দারুসসালাম সফর করেন। সে সময় শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com