1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রী অক্টোবর থেকে সারাদেশ সফর করবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছর অক্টোবর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ সফর করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী করতে আমরা আবারও জনতার সঙ্গে মিলিত হবো। অক্টোবর থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা সারাদেশ সফর করবেন।

এ সময় কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনের ওপর বিএনপি ভর করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি এখন পরনির্ভর। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না। বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনীতি এখন গাড়ি চালকদের মতো, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। সড়ক ও নদী পথে নয়, বিএনপি এখন আকাশ পথে চলে।

কাদের বলেন, বিএনপি নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেকের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। বড় বড় নেতারা সবাই তারেক আতঙ্কে আছে।

এ সময় রিজার্ভ বাড়তে শুরু করেছে জানিয়ে কাদের বলেন, জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com