1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রেমের টানে ১৪ বছরের কিশোরের সঙ্গে পালালেন চাচি!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ঢাকার নাখালপাড়া থেকে এক তরুণীকে (২০) উদ্ধার করা হয়। পরে দুই পক্ষের অভিভাবকদের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ওই নারী সম্পর্কে কিশোরের প্রতিবেশী চাচি।

জানা যায়, গাজীপুর জেলার একটি স্বনামধন্য স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ওই কিশোর। সে এবার অষ্টম শ্রেণিতে ওই স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার বাড়ি কালীগঞ্জ উপজেলায়। বাবা সৌদি আরব প্রবাসী।

শনিবার (২৩ অক্টোবর) বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোর। এ ঘটনায় পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করা হয়। সেখানে তারা একটি ভাড়া বাড়ির সন্ধান করছিলেন।

কিশোরের ভাষ্যমতে, করোনাকালীন পার্শ্ববর্তী ওই নারীর বাড়িয়ে গিয়ে তার ওয়াইফাই ব্যবহার করে মোবাইল ফোনে গেম খেলতো সে। এভাবে প্রতিদিন যেতে যেতে ওই নারী তাকে প্রেমের প্রস্তাব দেন। পরে কিছু না বুঝেই কিশোর রাজি হয়ে যায়। এভাবে তাদের তিন থেকে চার মাস প্রেম চলে। এরই মধ্যে ওই নারীকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরতে যায় ওই কিশোর।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, থানায় নিখোঁজের জিডির অনুসন্ধান করতে গিয়ে ঢাকার নাখালপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন, তারা প্রেমের টানে ঘরে ছেড়েছিলেন।

তবে এ ঘটনার পর দুই পক্ষের অভিভাবকের কাছে দুজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com