1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ফুলতলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী জোটের ৫ দফা দাবীতে যৌথ মানব বন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪১৯ বার দেখা হয়েছে

ইঞ্জিঃ শাব্বির আহমদ ,খুলনা জেলা প্রতিনিধি : সৈরাচার হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদে ব্যাংক ডাকাত খ্যাত এস আলমের দখলে নেওয়া বাংলাদেশ ইসলামি ব্যাংক পিএলসিতে বিধি বহির্ভূত ভাবে অদক্ষ্য ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ব্যাংকের বিভিন্ন পদে কর্মকর্তা কর্মচারী অবৈধ নিয়োগ ও গ্রাহকদের বিদেশে পাচার কৃত টাকা ফেরত আনার দাবীতে ইসলামী ব্যাংক এর গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী ফোরাম এর যৌথ উদ্যোগে খুলনার ফুলতলা ইসলামী ব্যাংক এর সামনে সড়কে ৬-১০-২৫ সকাল ১০ টায় ৫ দফা দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আলী আকবর মোড়লের সভাপত্বিতে মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফুলতলা আহমেদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক ও বাংলাদেশ ইসলামি ব্যাংক পিএলসি ফুলতলা শাখার গ্রাহক মাওলানা শেখ ওবায়দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ কতৃক অবৈধভাবে পরীক্ষা বিহীন চট্টগ্রামের একটি আঞ্চলিকতার ভিত্তিতে অদক্ষ্য ও অযোগ্য এবং অবৈধ ভাবে করা নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্হা করতে হবে।

এসময় বক্তারা আরও বলেন ব্যাংকের বিনিয়োগ একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে বিনিয়োগের সুষম বণ্টনের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। যে অন্ঞ্চলের যে ডিপোজিট তার ৮০% সে অন্ঞ্চলে বিনিয়োগ করতে হবে।
এস আলম কর্তৃক গ্রাহকদের পাচার কৃত হাজার হাজার দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাহজাহান মোল্লা,আশরাফুল ইসলাম,ফয়সাল বিশ্বাস,শ্রী তপন শাহা,ছাত্রনেতা আব্দুর রহিম,মুজাহিদুল ইসলাম,তাবিব হাসান,ইয়ামিন গাজী,শ্রী পবিত্র শিকদার,বিল্লাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com