1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশে ফের দূতাবাস খোলার পরিকল্পনা আর্জেন্টিনার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশে ফের দূতাবাস খোলার পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দীর্ঘ ৪০ বছর পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে বন্ধ আছে আর্জেন্টিনার দূতাবাস।

সাউথ আটলান্টিক নিউজ এজেন্সি মেরকো প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে সবসময়ই আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছে। কিন্তু চলতি কাতার বিশ্বকাপে তা ভিন্নভাবে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মেসির গোলে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটারে পোস্ট করা হয়। এটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের বিপুল আবেগ বিশ্ববাসীর নজর কাড়ে।

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও এই ভিডিও নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। পরে, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, “আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! তারাও আমাদের মতই পরম ভক্ত (ক্রেজি)”।

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার নাগরিকরাও। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের অশেষ ভালোবাসার প্রতিদান হিসেবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি আর্জেন্টিনার ভক্ত গ্রুপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো টুইট করে বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি স্প্যানিশ ভাষার ওই টুইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেছেন। সূত্র: মেরকো প্রেস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com