1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বিপ্লব আমাদের, শৃঙ্খলা আমাদেরই আনতে হবে: সমন্বয়ক আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, বিপ্লব আমাদের, শৃঙ্খলা আমাদেরই আনতে হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

তার স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, আগামীকাল থেকে রাস্তায় সব পাবলিক বাস স্মুথলি (স্বাভাবিকভাবে) চলবে। ডান লেন আটকে যদি কোনো গাড়ি যাত্রী তোলে, সিগন্যাল ভাঙে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। মনে রাখবেন, বিপ্লব আমাদের, শৃঙ্খলাও আমাদেরই আনতে হবে।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীদের দেখা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।

রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে সরেজমিনে দেখা যায়, প্রতি মোড়েই আট থেকে দশজন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। গাড়ির চাপ কম থাকায় অনেকেই উল্টো পথে যাওয়ার চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থীরা তাদের ফিরিয়ে দিচ্ছেন। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সচেতন করছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com