1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৯০ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ভিক্টরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং এর আয়োজনে এইচএসসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ডা: মো: শাহ আলম এর সভাপতিত্বে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মো: আব্দুল মতিন, বীরগঞ্জ সরকারি কলেজ এর প্রভাষক মো:নজরুল ইসলাম খান, বীরগঞ্জ সরকারি কলেজ এর বিভাগীয় প্রধান(হিসাব বিজ্ঞান) মো: রোকনুজ্জামান,জগদল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো.সামিউল ইসলাম, ভিক্টরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং এর পরিচালক মো: সোহেল রানা, ভিক্টরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং এর শিক্ষক মো: এনামুল হক এনাম,প্রাণ কৃষ্ণ রায়, কুশিলব শীল,মো: রাকিবুল ইসলাম মিন্টু।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভিক্টোরি প্লাস কোচিং থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং সহ মোট ১১৭ জন শিক্ষার্থী চান্স পেয়েছে।

অনুষ্ঠানে ভিক্টরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং এর পরিচালক সোহেল রানা বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোনিবেশ করার আহ্বান করেন এবং ভবিষ্যতে জাতির কর্ণধার হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরো জানান,বিগত ১৫ বছর ধরে বীরগঞ্জের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিয়ে কাজ করছে ভিক্টোরি প্লাস।
চান্সপ্রাপ্ত ১১৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও বিদায়ী পরিক্ষার্থীদের ২২০জনকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভিক্টরি প্লাস কোচিংয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দসহ প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com