1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ভালো ছেলেরা রাজনীতিতে না আসায় বদি-মমতাজরা ঢুকে পড়েছে: পার্থ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বেহায়াদেরও একটা সমাজ থাকে। সেখানেও তারকা থাকে। গত ২০ বছর ধরে ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসা বন্ধ হয়ে গেছে।

যার কারণে দেশের রাজনীতিতে যোগ্য লোকের ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগে রাজনীতি করার সুযোগ পেয়েছেন ইয়াবা বদি ও মমতাজরা। এই লেভেলের লোকেরা বর্তমানে রাজনীতিতে ঢুকে পড়েছে।

সম্প্রতি দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে গণমাধ্যমে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন পার্থ।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দশটা বছর যদি দেশে ম্যাট্রিক পাশ না করে, তা হলে তো আপনি রাতারাতি ডাক্তার-ইঞ্জিনিয়ার পাবেন না।

যখন আপনি জানেন, বিনাভোটে এমপি হবেন, এর চেয়ে তো আর বড় লটারি কিছুই নেই। অনেকের তো লোভ আছে ও থাকবে। যাদের ন্যূনতম নৈতিকতা আছে, তারা তো বিতর্কিত নির্বাচনে আসবে না— এটিই স্বাভাবিক। তবে যারা নৈতিকতা বিসর্জন দিয়ে কারচুপির নির্বাচনে অংশ নেবে, তাদের চাটুকারিতা করার জন্য বা প্রশংসা করার জন্য কিছু লোক তো সবসময়ই থাকে ও থাকবে।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসহ গণতান্ত্রিক দেশগুলো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে তাগিদ দিচ্ছে। এর পরও যদি এভাবে নির্বাচন হয়ে যায় দেশে কোনো পড়বে কিনা?

জবাবে ব্যারিস্টার পার্থ বলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ হবে। বড় ধরনের স্যাংশন আসার সম্ভাবনা আছে। বিশ্বের অনেক দেশ বারবার সতর্ক করছে। তার পরও সরকার যখন পুতুল খেলা নির্বাচনের দিকে এগোচ্ছে। নির্বাচনের পর যদি আমেরিকা স্যাংশন দেয়, তা হলে তো সরকারের তরফ থেকে কিছু বলার থাকবে না।

এভাবে নির্বাচন সরকার করলে প্রথমত বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হবে। স্যাংশন দিলে এলসি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা ও গার্মেন্টসে বিরূপ প্রভাব পড়বে। এতে লাখ লাখ শ্রমিক ক্ষতির সম্মুখীন হবে। আমরা তো ইমপোর্টনির্ভর দেশ। আমি মনে করি পুরো দেশের ওপর সাংঘাতিক প্রভাব পড়বে। যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com